ক্যাসপারস্কির নতুন সংস্করণ বাজারে

৮ ডিসেম্বর, ২০১৯ ১৪:২৪  
সারাবিশ্বের সাইবার সিকিউরিটি জগতের শ্রেষ্ঠ ব্র্যান্ড হিসেবে নেতৃত্ব দিচ্ছে এবং প্রতিনিয়ত ইউজারদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা দিচ্ছে ক্যাসপারস্কি। বাংলাদেশের বাজারে ক্যাসপারস্কি ২০২০ সংস্করণ উন্মুক্ত করেছে। ক্যাসপারস্কি ল্যাব এবং বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর যৌথ উদ্যোগে রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, ক্যাসপারস্কি সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবসঙ্কর খাড়াদে, ডিজিটাল সেলস ম্যানেজার পুরশত্তোম ভাটিয়া, স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান এবং স্মার্ট টেকনোলজিস এর সফটওয়্যার বিজনেস হেড মিরসাদ হোসেন। ক্যাসপারস্কির নতুন সংস্করনে ফাস্টার স্পীড, এনহান্সড সিকিউরিটি, সুপিরিয়র পারফর্মেন্স, ডার্ক মুড, সেফ কিডস এবং পাসওয়ার্ড ম্যানেজার এর বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। অনুষ্ঠানে আয়োকরা জানান, সাইবার সিকিউরিটিতে বাংলাদেশের অবস্থান সর্ম্পকে এবং সারা বিশ্বে সাইবার সিকিউরিটি কি ধরনের হুমকির মুখে রয়েছ। এখনি সচেতন না হলে কি কি সমস্যায় পরতে হবে পারে আমাদের। শিবসঙ্কর খাড়াদে বলেন, ক্যাসপারস্কি সবসময়ই নতুন নতুন উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত সৃষ্ট নতুন ও অত্যাধুনিক থ্রেট মোকাবিলায় নেতৃত্ব প্রদানে বিশ্বাস করে। ক্যাসপারস্কি প্রতিবছর একবার করে সবগুলো পন্যে প্রধান সংস্কারগুলো করে নতুন সংস্করণ বাজারে ছাড়ে। আমরা সবসময়ই বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করি। অনুষ্ঠানে এস এম মহিবুল হাসান বলেন, আমরা ১ বছরের কিছু বেশি সময় ধরে ক্যাসপারস্কি পন্যের পরিবেশক হিসেবে কাজ করছি। নিরাপদ সাইবার বিশ্ব গড়তে ক্যাসপারস্কি’র সাথে আমরা হাতে হাত রেখে কাজ করে যেতে চাই এবং বাংলাদেশে সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে চাই।